• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২২:৪৫ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

অটোরিকশার বেপরোয়া গতিই কেড়ে নিল বৃদ্ধার প্রাণ

৪ জুলাই ২০২৫ রাত ০৯:০৪:০৬

অটোরিকশার বেপরোয়া গতিই কেড়ে নিল বৃদ্ধার প্রাণ

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জে বেপরোয়া গতির অটোরিকশার ধাক্কায় অঞ্জু নেসা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

৪ জুলাই শুক্রবার বেলা ১১ টায় উপজেলার সখিপুর থানার আওতাধীন কিরণ নগর ইউনিয়নের শেখ মোল্লা কান্দী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত অঞ্জু নেসা ওই গ্রামের মৃত হযরত আলীর কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, বয়োবৃদ্ধা অঞ্জু নেসা শারীরিকভাবে দুর্বল ও কিছুটা অসুস্থ ছিলেন। তিনি প্রতিদিনের মতো ঘরের বাইরে হেঁটে বেড়াতে বের হলে এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সখিপুর থানা পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে রোফ ওরফে রহমান (৫৫) কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং অটো চালককে আটক করা হয়।  নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা ব্যবস্থাগ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬