• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:০৩:০৯ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

ভেদরগঞ্জ পৌরসভা কার্যালয়ে দুদকের অভিযান

২৮ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৪০:৪৪

ভেদরগঞ্জ পৌরসভা কার্যালয়ে দুদকের অভিযান

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি: পৌরসভা ভবন নির্মাণ ও অফিস সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভা কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করেছে সংস্থাটি।

২৭ এপ্রিল রোববার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর-শরীয়তপুর শাখার ৫ সদস্যর সমন্বিত টিম।

অভিযান শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) জানায়, দীর্ঘদিন ধরে ভেদরগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ভবন নির্মাণ, নিয়োগ পরীক্ষায় ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল।

এসব অভিযোগের ভিত্তিতে দুদকের মাদারীপুর-শরীয়তপুর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান অপুর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল ভেদরগঞ্জ পৌরসভা কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পৌরসভার কর্মকর্তাদের কাছ থেকে নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) মাদারীপুর-শরীয়তপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান অপু বলেন, প্রাথমিকভাবে পৌর ভবন নির্মাণ ও অফিস সহকারী নিয়োগ পরীক্ষায় কিছু অনিয়মের আভাস মিলেছে। নথিপত্র যাচাই-বাছাই শেষে বিস্তারিত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় সারা দেশের মতো ভেদরগঞ্জে পৌরসভায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭