• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৫৩:২১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

সারাদেশে নদীভাঙন রোধে কাজ করছে সরকার: এনামুল হক শামীম

১৯ জুন ২০২৪ দুপুর ০২:১৯:০৪

সারাদেশে নদীভাঙন রোধে কাজ করছে সরকার: এনামুল হক শামীম

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য, সাবেক পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, সারাদেশে নদীভাঙন রোধে কাজ করছে সরকার। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে স্থায়ী প্রকল্প নেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষ অনেকাংশে জলাবদ্ধতা ও নদীভাঙন থেকে রক্ষা পেয়েছে। কোথাও যেন নদী ভাঙন না হয়, সে লক্ষেই কাজ করা হচ্ছে সরকার।

১৮ জুন মঙ্গলবার বিকেলে ৫৯২ কোটি টাকা ব্যয়ে শরীয়তপুরের সখিপুর থানার উত্তর তারাবুনিয়া থেকে চরভাগা, কাঁচিকাটা হয়ে পদ্মা নদীর ডান তীর ঘেঁষে ঘড়িষার ইউনিয়নের সুরেশ্বর চরমোহন পর্যন্ত প্রায় ৬.২ কিলোমিটার নদীর তীর সংরক্ষণ বাঁধ ‘সোনার বাংলা অ্যাভিনিউ’ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, কার্যকর ব্যবস্থা নেওয়ার কারণেই গত ১৫ বছরে সারাদেশে নদীভাঙনের পরিমাণ কমে এসেছে। এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই। পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা করোনাকালে ও বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগে নিরলসভাবে কাজ করে গেছে। যে কারণে হাওড়ের কৃষকেরা সঠিক সময়ে ফসল ঘরে তুলতে পেরেছেন। কোনো প্রকল্পের কাজে দুর্নীতি যাতে না হয় এবং কাজের ক্ষেত্রে যাতে গুণগতমান বজায় থাকে, সেজন্য নিয়মিত মনিটরিংও করা হয়।  

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

কাজের ব্যাপারে কোনো ধরনের গাফিলতি, অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না হুঁশিয়ার করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্ম নিয়ে ভাবেন, সেজন্য তিনি আগামীর বাসযোগ্য বিশ্বমানের সুবিধা সম্বলিত দেশ গড়তে চান।

এই সংসদ সদস্য বলেন, আমার প্রথম কাজ ছিল, নড়িয়াকে নদীভাঙনের হাত থেকে রক্ষা করা। আজকে বেড়িবাঁধ হওয়ায় নড়িয়া জমির দামও বেড়েছে। শুধু নড়িয়াই নয়, পদ্মাসেতু থেকে জাজিরা, সখিপুর ও শরীয়তপুর শহরেও কীর্তিনাশাকে ভাঙন হাত থেকে রক্ষায় প্রকল্পের কাজ চলমান রয়েছে। নড়িয়ার জয় বাংলা অ্যাভিনিউর মতো এই এলাকায়ও পর্যটন কেন্দ্রে রূপ নেবে। শরীয়তপুরকে একটি উন্নত জেলায় পরিণত করতে কাজ করছি আমরা।  

এসময় তার সঙ্গে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব, উত্তর তারাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস মোল্লা, সাবেক উত্তর তারাবুনিয়া ইউপি চেয়ারম্যান ইউনুস সরকার, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

পরে এমপি এনামুল হক শামীম উত্তর তারাবুনিয়া, ডিএমখালী, আরশিনগর ও সখিপুরে বিভিন্ন নেতাকর্মীসহ সাধারণ জনগণের সাথে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬