• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২১:৫৭ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

শরীয়তপুরে সাবেক চেয়ারম্যানের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

২৫ অক্টোবর ২০২৪ সকাল ০৮:১৬:২৪

শরীয়তপুরে সাবেক চেয়ারম্যানের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের চরসেনসাস ইউনিয়নিয়নের সাবেক চেয়ারম্যান রফিক বালার স্ত্রী লুৎফা বেগম (৭০) এর গলা কাটা  মরদেহ ও পান্না বেগম (২৫) নামে এক নারীকে গলা কাটা অবস্থায় একই ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। আহত অবস্থায় পান্নাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে পুলিশ।

২৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় চরসেনসাস ইউনিয়নের বালা কান্দি গ্রামের রফিকুল ইসলাম বালার বসতঘরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পান্না নামের ওই মহিলাকে রফিক বালা লালন-পালন করেছেন। পরে একটি স্কুলে চাকুরিও দিয়েছেন। রফিক বালার ঘরেই বসবাস করত সে। বৃহস্পতিবার বিকেলে চরসেনসাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক বালার স্ত্রী লুৎফা বেগম ও পান্না বেগম  একসঙ্গে ঘরের ভিতরে বসে বিভিন্ন বিষয়ে কথা বলছিলেন। রফিক বালার ছেলের বৌ নামাজ শেষ করে এসে দেখে লুৎফা বেগম রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে রয়েছে। আর পান্নার গলায় ধারলো অস্ত্রের আঘাতে রক্ত ঝরছে। এ সময় তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লুৎফা বেগমের মৃতদেহ উদ্ধার করে। আহত অবস্থায় পান্না বেগমকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, চরসেনসাস ইউনিয়নের রফিকুল ইসলাম বালার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তিনিই হত্যাকাণ্ডটা ঘটিয়েছেন। ঘটনাস্থলে থানা পুলিশ তদন্ত করছে। এখনো কোনো মামলা হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬