• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০২:২৯ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ভেদরগঞ্জে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

২৭ জুন ২০২৫ সন্ধ্যা ০৬:১২:১৬

ভেদরগঞ্জে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৬ জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার সখিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আশ্রাফ আলী বেপারি কান্দি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি শুনতে পেয়ে ভেদরগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার সৌম্য শেখ পাল ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকজন বাসিন্দা গফুর ঢালীর বাড়ির পাশে একটি কচুরিপানার ডোবায় মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সন্ধ্যা ৭টায় মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া তরুণীর বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহটি আংশিক পচে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৫-৭ দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। পরিচয় শনাক্তের জন্য নিকটতম থানা এগুলোতে খোঁজখবর নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০