• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৫:২৭ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

ভেদরগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু, আহত ১

২ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:১৪:৪১

ভেদরগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু, আহত ১

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে পুকুরের পানিতে ডুবে ইমন হোসেন (৫) ও তাউহিদ (৫) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় জান্নাত (৩) নামের আরেক শিশুকে পুকুর থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সপ ভর্তি করা হয়েছে।

২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার সখিপুরের উত্তর তারাবুনিয়া মাদবর কান্দি গ্রামের আশ্রয়ণ কেন্দ্রের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, মাদবর কান্দী সরকারি আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা বাদল সরকারের ছেলে ইমন হোসেন ও একই স্থানের বাসিন্দা তাওহিদ ইসলামের শাহ-আলম বেপারীর ছেলে তাওহিদ ইসলাম। এ ঘটনায় গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিন শিশু মিলে আশ্রয়ণ কেন্দ্রের পুকুরের পাশে খেলা করছিল। খেলা শেষে তারা পুকুরে গোসল করতে পানিতে নেমে নিখোঁজ হয়। পরে পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজির একপর্যায়ে এক শিশুর মরদেহ দেখতে পেলে এলাকাবাসী দু'জনকেই মৃত অবস্থায় উদ্ধার করে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল হক বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে ও এক শিশু আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইনি প্রক্রিয়া শেষ হলে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭