• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা চৈত্র ১৪৩২ দুপুর ০২:২৪:০২ (18-Mar-2026)
  • - ৩৩° সে:

মণিরামপুরে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক গ্রেফতার

১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৪:১৩

মণিরামপুরে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক গ্রেফতার

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ। ৩১ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৭টার দিকে কুয়াদা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুর রাজ্জাক মনিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সভাপতি। তিনি জামজামি গ্রামের মৃত নূর আলী সরদারের ছেলে।

Ad
Ad

স্থানীয়রা জানায়, সন্ধ্যার পরপরই উপজেলার কুয়াদা বাজার থেকে তাকে পুলিশ গ্রেফতার করে।

Ad

ভোজগাতী ইউনিয়ন পরিষদের সচিব তাসলিমা আক্তার বলেন, আব্দুল রাজ্জাক ইউপি চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। গ্রেফতারের বিষয়টি লোকমুখে শুনেছি। তবে এ ব্যাপারে তার পরিবারের সঙ্গে এখনো কথা হয়নি।

মণিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান বলেন, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বকশীগঞ্জে ঈদ উপহার বিতরণ
বকশীগঞ্জে ঈদ উপহার বিতরণ
১৮ মার্চ ২০২৬ দুপুর ০২:২০:৪০


বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
১৮ মার্চ ২০২৬ দুপুর ০২:০৮:০৫

পটিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮
পটিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮
১৮ মার্চ ২০২৬ দুপুর ০১:১৪:১৮








Follow Us