• ঢাকা
  • |
  • বুধবার ৯ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:০১:০৭ (22-Apr-2026)
  • - ৩৩° সে:

মণিরামপুরে চার প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৫২:১৮

মণিরামপুরে চার প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চার প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

৩ জানুয়ারি শনিবার দিনব্যাপী যাচাই-বাছাই কার্যক্রম শেষে বৈধতা পাওয়া প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী এ্যাড. শহীদ মো. ইকবাল হোসেন, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ্যাড. গাজী এনামুল হক, ধানের শীষ প্রতীকের প্রার্থী মুফতি রশীদ আহমাদ এবং হাতপাখা প্রতীকের প্রার্থী জয়নাল আবেদিন টিপু।

Ad
Ad

মণিরামপুর সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্য ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন- ব্যারিস্টার মো. কামরুজ্জামান (স্বতন্ত্র), ব্যারিস্টার এবিএম গোলাম মোস্তফা তাঁজ (স্বতন্ত্র), এম এ হালিম (জাতীয় পার্টি) ও ডা. নজরুল ইসলাম (স্বতন্ত্র)।

Ad

মণিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান বলেন, বিধি অনুযায়ী সম্পূর্ণ নিয়ম মেনে যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে। যাচাই-বাছাই শেষে চারজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন বলেন, যাচাই-বাছাই শেষে চারজনের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীদের আপিল করার সুযোগ রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পুলিশের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
পুলিশের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
২২ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫১:০৩

সোনারগাঁয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
সোনারগাঁয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
২২ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪০:২৪










Follow Us