• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৪:৩৬ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

শার্শায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

১ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৩৬:০০

শার্শায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

শার্শা (যশোর) প্রতিনিধি : ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’এ স্লোগানে যশোরের শার্শায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

১ নভেম্বর শনিবার সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে শার্শা উপজেলা সমবায় অফিসার আব্দুর রাশেদের সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে র‌্যালি ও সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শার্শার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

আরও পড়ুন

নারীদের ছবি দিয়ে হানি ট্র্যাপ, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেফতার

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শার্শা থানার অফিসার ইনচার্জ আবদুল আলিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক, বিআরডিবি কর্মকর্তা সাকির উদ্দিনসহ সমবায়ের বিভিন্ন কর্মকর্তারা।

বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙা করা ও জনগণের মধ্যে ঐক্য ও সমতার চেতনা জাগ্রত করা সম্ভব। দেশের সামগ্রিক উন্নয়নে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তারা উল্লেখ করেন।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা সার ও ট্রাক জব্দ

আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সংগঠন ও উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:০৯

ঢাকার পথে প্রধানমন্ত্রী
ঢাকার পথে প্রধানমন্ত্রী
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:১৩


পরিবারকে নিয়ে কটূক্তি, রাশমিকার কড়া হুঁশিয়ারি
পরিবারকে নিয়ে কটূক্তি, রাশমিকার কড়া হুঁশিয়ারি
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:২০

বলিউডে আতঙ্ক, বন্ধ হতে পারে সব শুটিং!
বলিউডে আতঙ্ক, বন্ধ হতে পারে সব শুটিং!
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৬:০০

ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫১:৫৪