• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:০২:৪৬ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ

১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:১১

মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোর-৫ (মণিরামপুর) আসনে প্রতিদ্বন্দ্বী দলের কতিপয় উচ্ছৃঙ্খল ও পথভ্রষ্ট ব্যক্তির নেতৃত্বে ঠুনকো অজুহাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

১৫ ফেব্রুয়ারি রোববার বিকেলে মণিরামপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু।

তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশনা অনুযায়ী কোনো উসকানিতে পা না দিয়ে ধৈর্য্য ও সংযম বজায় রাখার জন্য নেতা-কর্মীদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

আসাদুজ্জামান মিন্টু দাবি করেন, তারেক রহমানের নির্দেশনার কারণেই মণিরামপুরে বিএনপির কোনো নেতা-কর্মী পাল্টা সংঘাতে জড়াচ্ছে না।

তিনি আরও বলেন, তারেক রহমানের হাতেই দেশ নিরাপদ এবং বিএনপির হাতে মনিরামপুরবাসী নিরাপদ। একটি সুন্দর, আধুনিক ও গণতান্ত্রিক উপজেলা গড়ে তুলতে রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বে থাকা ব্যক্তিদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামছুজ্জামান শান্ত ও সাংগঠনিক সম্পাদক আবু বক্কার সিদ্দিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
১২ জুন ২০২৬ বিকাল ০৩:৪৩:৩৭







৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
১২ জুন ২০২৬ দুপুর ০১:০৯:০৩


Follow Us