মণিরামপুর (যশোর) প্রতিনিধি: দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যর্থতা ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোর জেলার মণিরামপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পাঁচটি ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

৪ ফেব্রুয়ারি বুধবার বিএনপির যশোর জেলা শাখার পক্ষ থেকে জেলা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ইউনিট কমিটিগুলোকে পূর্বে দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে তাদের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় এবং দলীয় নির্দেশনা অমান্যের প্রমাণ পাওয়ায় সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিলুপ্ত ঘোষিত কমিটিগুলো হলো, মণিরামপুর পৌর বিএনপি, ৩ নম্বর ভোজঘাটি ইউনিয়ন বিএনপি, ৫ নম্বর হরিদাসকাটি ইউনিয়ন বিএনপি, ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়ন বিএনপি এবং ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়ন বিএনপি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিলুপ্তির সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। একই সঙ্গে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ভবিষ্যতে সংশ্লিষ্ট ইউনিটগুলোর সাংগঠনিক কার্যক্রম পুনর্গঠনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available