• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই ফাল্গুন ১৪৩২ সকাল ১০:৩২:৩১ (20-Feb-2026)
  • - ৩৩° সে:

যশোরে পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা

২০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০৪:১৪

যশোরে পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা

যশোর প্রতিনিধি: যশোরের শার্শায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারিপোতা গ্রামে এ ঘটনা ঘটে।

Ad

নিহতের নাম আল আমিন। তিনি উপজেলার নাভারন এলাকার রফিকুল ইসলামের ছেলে। স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন আল আমিন। পথে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হাসান জানান, ছুটিতে থাকায় থানার দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা বিষয়টি দেখছেন। তবে তিনি জানতে পেরেছেন নামাজ পড়ে ফেরার পথে তাকে হত্যা করা হয়েছে।

অন্যদিকে থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, ঘটনাস্থলে পৌঁছেছি। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


‘নদী-খাল দখলমুক্ত করে ১৫ দিনের মধ্যে খনন শুরু’
‘নদী-খাল দখলমুক্ত করে ১৫ দিনের মধ্যে খনন শুরু’
২০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১৬:৫৪




করাচিতে গ্যাস বিস্ফোরণে ভবন ধসে নিহত ১৫
করাচিতে গ্যাস বিস্ফোরণে ভবন ধসে নিহত ১৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০৯:১৩

যশোরে পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা
যশোরে পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা
২০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০৪:১৪

কুবিতে ছাত্রদল নেতা কর্তৃক শিক্ষার্থীকে মারধর
কুবিতে ছাত্রদল নেতা কর্তৃক শিক্ষার্থীকে মারধর
২০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫১:৪৭

আলীকদমে ইয়াবাসহ দুজন আটক
আলীকদমে ইয়াবাসহ দুজন আটক
২০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৭:৩৬



Follow Us