• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে মাঘ ১৪৩২ সকাল ০৬:২৪:৫১ (08-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে

বিএনপির হারুনুর রশীদের মনোনয়ন সংগ্রহ

১৮ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৫৭:৫৭

বিএনপির হারুনুর রশীদের মনোনয়ন সংগ্রহ

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ: আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ হারুন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

Ad

১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

Ad
Ad

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে ফরমটি গ্রহণ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় বিএনপির এই প্রার্থীর সাথে জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম এবং জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফসহ দলের অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে মো. হারুনুর রশীদ হারুন নির্বাচনের পরিবেশ এবং দলীয় প্রস্তুতির বিষয়ে তাঁর আশাবাদ ব্যক্ত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ
৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:২১


Follow Us