• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:১৫:১৭ (04-Nov-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের সাথে সংবাদকর্মীদের মতবিনিময়

২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২০:১৯

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের সাথে সংবাদকর্মীদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ জেলাকে অপরাধমুক্ত ও জনবান্ধব পুলিশিংয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন সদ্য যোগদানকৃত পুলিশ সুপার (এসপি) গৌতম কুমার বিশ্বাস।

২ ডিসেম্বর তিনি মঙ্গলবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সংবাদ কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এই প্রত্যয় ব্যক্ত করেন।

এসপি গৌতম কুমার বিশ্বাস তার বক্তব্যে বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দেবে। তিনি বিশেষ করে মাদকদ্রব্যের অপব্যবহার, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা ঘোষণা করেন।

আরও পড়ুন

শরীয়তপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

তিনি আরও বলেন, “পুলিশ ও সাংবাদিক একে অপরের সহযোদ্ধা। আপনাদের বস্তুনিষ্ঠ লেখনী আমাদের কাজের ভুল-ত্রুটি ধরিয়ে দিয়ে সঠিক পথে চলতে সাহায্য করবে। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা একান্তভাবে কাম্য।”

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ জেলার ট্র্যাফিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেন। নবাগত পুলিশ সুপার ধৈর্য সহকারে সকলের বক্তব্য শোনেন এবং দ্রুততম সময়ের মধ্যে এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এ সময় স্থানীয় পত্রিকার সম্পাদক বিভিন্ন টেলিভিশন, জাতীয় পত্রিকার চাঁপাইনবাবগঞ্জের দায়িত্বে থাকা সংবাদ কর্মীরাসহ অতিরিক্ত পুলিশ সুপার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বাংলা কিউআরে লেনদেন বেড়েছে চার গুণ
বাংলা কিউআরে লেনদেন বেড়েছে চার গুণ
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৫:১৫


একদিনে হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৬:৩২



ইকবাল সোবহান চৌধুরী আটক
ইকবাল সোবহান চৌধুরী আটক
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২৭:১০



জিএমপির কমিশনার আশিক সাঈদ
জিএমপির কমিশনার আশিক সাঈদ
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০২:৩২