• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০২:৩০:৪৫ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে নিখোঁজ বাংলাদেশি যুবক

২০ জুলাই ২০২৫ বিকাল ০৫:৫০:৩৬

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে নিখোঁজ বাংলাদেশি যুবক

মো. হানিফ মেহমুদ চাঁপাইনবাবগঞ্জ: চাপাইনবাবগঞ্জে অবৈধপথে সীমান্ত অতিক্রম করার পর নিখোঁজ রয়েছেন মো. লাল চান (২৩) নামে এক বাংলাদেশি যুবক।

১৯ জুলাই শনিবার রাতে সদর উপজেলার জোহুরপুর সীমান্ত দিয়ে ভারতে যায় ওই যুবক। এরপর আর ফিরে আসতে পারেননি এবং এখন তার কোনো খোঁজও মিলছে না।  মো. লালচান নারায়নপুর ইউনিয়নের কালুপুর এলাকার শাহজাহানের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে কয়েকজন সহযোগীর সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান সে। অন্যরা ফিরে আসলেও লালচান ফিরে আসেননি। এ নিয়ে সকালে এলাকায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে মৃত্যুর খবর কেউ নিশ্চিত করতে পারেনি।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, স্থানীয়দের কাছ থেকেই লালচানের সীমান্ত অতিক্রমের খবর জানতে পারি। পরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা এ বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-৭১ বিএসএফের নুরপুর ক্যাম্পের সঙ্গে যোগাযোগে চেষ্টা করেছি। এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে লালচানের মৃত্যুর কোন খবর পাইনি। বিএসএফ জানিয়েছে, গতরাতে সীমান্তে কোনো গুলিও হয়নি।

বিজিবি অধিনায়ক আরও জানান, জোহুরপুর সীমান্তে গতরাতে কোনো গুলির শব্দ শুনেননি  বিজিবির টহল দলও। কাজেই লালচানের মারা যাওয়ার খবর সঠিক নয় বলে মনে করছে বিজিবি। লালচানের সন্ধান পাওয়ার জন্য বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬