• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১১:০৭:৫১ (20-Nov-2026)
  • - ৩৩° সে:

কালীগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে গাছ কাটা ও জমি দখলের অভিযোগ

১০ আগস্ট ২০২৫ দুপুর ১২:৪১:২৮

কালীগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে গাছ কাটা ও  জমি দখলের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি ভিপি জমি দখল ও গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতা সিরাজুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে। অভিযুক্ত জামায়াত নেতা সিরাজুল ইসলাম ও তার ভাই রেজাউল ইসলাম একই উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের নগর চাপরাইল গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

এ ঘটনায় গত ১ জুলাই কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মতিয়ার রহমানের মেয়ে খাদিজা খাতুন।

ভুক্তভোগীর পরিবার বলেন, উপজেলার চাপরাইল মৌজার ২৫২ দাগের ১৭ শতক জমির মধ্যে রেজাউল ও সিরাজুল ইসলামের কাছে ১০ শতক জমি বিক্রয় করা হয়। অবশিষ্ট ৭ শতক সরকারি খাসজমি দীর্ঘদিন ধরে ইটের প্রাচীর ঘেরা এবং গাছ লাগানো অবস্থায় মতিয়ার রহমান দখল সূত্রে বসবাস করে আসছিলেন।

আরও পড়ুন

কালিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে দোয়া

চলতি বছরের মার্চের শেষ সপ্তাহে সিরাজুল ইসলাম প্রভাবশালীদের সহযোগিতায় ওই জমিতে প্রবেশ করে ১১টি মেহগনি ও আম গাছ কেটে নেন। গত ১ জুলাই সিরাজুল আবারও জোরপূর্বক প্রাচীর ভেঙে জমি দখল করেন এবং রাতের আঁধারে নতুন গাছ রোপণ করেন।

এ ব্যাপারে অভিযুক্ত জামায়াত নেতা সিরাজুল ইসলাম বলেন, আমি মতিয়ার রহমানের মায়ের কাছ থেকে ১০ শতক জমি ক্রয় করি। কিন্তু ভিপি জমিসহ ১৭ শতক দখল করে গাছ লাগিয়েছি। গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

নিয়ামতপুর ইউনিয়নের উপ-সহকারী কর্মকর্তা খোকন বিশ্বাস বলেন, বিষয়টি আমি অবগত নই। এমনটি ঘটে থাকলে তদন্ত সাপেক্ষে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবো।

আরও পড়ুন

মানিকগঞ্জ পৌরসভার লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম বলেন, বিষয়টি আমি অবগত নই। এ ধরনের ঘটনা ঘটে থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা
রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা
২০ নভেম্বর ২০২৬ রাত ০৯:৪৩:৪৯





বিশ্বসেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ খান
বিশ্বসেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ খান
২০ নভেম্বর ২০২৬ রাত ০৮:৫৪:৪০