• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৪ঠা ফাল্গুন ১৪৩২ রাত ০৩:১৭:৪৩ (17-Feb-2026)
  • - ৩৩° সে:

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

২৭ জুন ২০২৫ সকাল ১০:৫৩:২৮

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান (২৬) নামে এক যুবক নিহত হয়েছে।

Ad

আজ ২৭ জুন শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশন ইয়ার্ডে মালবাহী ট্রেনের নিচে পড়ে তিনি নিহত হন। নিহত মেহেদী হাসান কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে।

Ad
Ad

স্থানীয়রা জানান, নিহত মেহেদী বেশ কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। তার চলাচল এলোমেলো ছিল। পাবনার মানসিক হাসপাতালে কিছুদিন ভর্তি ছিলেন। সম্প্রতি তিনি বাড়িতে আসেন। সকালে একটি মালবাহী ট্রেনের কিছু বগি পাথর লোড-আনলোড করার জন্য চার নম্বর লাইনে সানটিংয়ের কাজ করছিল। এসময় তিনি ট্রেনের নিচে পড়ে মারা যান।

মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার অরূপ বিশ্বাস জানান, সকালে স্টেশন ইয়ার্ডে মালবাহী ট্রেনের কয়েকটি বগি চার নম্বর লাইনে নেওয়ার কাজ চলছিল। এসময় মেহেদী ট্রেনের নিচে পড়ে মারা যান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ভেড়ামারায় মাদকসহ আটক ৫
ভেড়ামারায় মাদকসহ আটক ৫
১৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৩:২৫


চরমোনাই পীরের সাথে তারেক রহমানের সাক্ষাৎ
চরমোনাই পীরের সাথে তারেক রহমানের সাক্ষাৎ
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৪

ফের দেশে ভূমিকম্প অনুভূত
ফের দেশে ভূমিকম্প অনুভূত
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:০১



Follow Us