• ঢাকা
  • |
  • সোমবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১২:৫৬:০১ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

কালীগঞ্জ কৃষকের ৪৮টি লেবু গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

৪ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৪৭:২৫

কালীগঞ্জ কৃষকের ৪৮টি লেবু গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে এক কৃষকের ২৪ শতক জমিতে থাকা ৪৮টি ধরন্ত লেবু গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

২ জুলাই বুধবার উপজেলার কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামে রাতের আধারে তার নিজ গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

একমাত্র আয়ের উৎস নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী কৃষক রাশিদুল ইসলাম রাশেদ (৩৩)। তিনি তেতুলবাড়িয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

ক্ষতিগ্রস্ত কৃষক রাশেদ বলেন, আমি গত ৭ বছর যাবত আমার  জমিতে  লেবু চাষ করে আসছি। ৩ জুলাই সকালে আমি লেবু বাগানে যেয়ে দেখি ধরন্ত ৪৮ টি লেবু গাছ কে বা কারা কেটে দিয়েছে। প্রতিবছর এই বাগান থেকে আমি দেড় লাখ টাকার লেবু বিক্রি করে থাকি। লেবু গাছ কাটার ঘটনায় কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছেন বলেও জানান তিনি ।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে আমরা তদন্ত শুরু করেছি। আশা করছি অল্প সময়ের মধ্যে প্রকৃত দোষীকে শনাক্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১৫ নভেম্বর ২০২৬ রাত ১০:০৫:০৫

সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
১৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৯:৩১