• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:১২:৩৮ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

১২ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৪২:০০

ঝিনাইদহে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা–২০২৬ শুরু হয়েছে।

১২ জানুয়ারি সোমবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। আগামী ১৪ জানুয়ারি বুধবার পর্যন্ত এ মেলা চলবে।

সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে মেলা উপলক্ষে সদর উপজেলা কৃষি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে মেলা প্রাঙ্গণে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. কামরুজ্জামান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনেআরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ কবির, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবিব, উপসহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিনসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও তরুণ কৃষি উদ্যোক্তারা।

সদর উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। মেলায় মোট ১৮টি স্টল স্থাপন করা হয়েছে, যেখানে সদর উপজেলার বিভিন্ন এলাকার কৃষি উদ্যোক্তা ও তরুণ উদ্ভাবকরা আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি উদ্ভাবন ও চাষাবাদ কৌশল প্রদর্শন করছেন।

আরও পড়ুন

মাদারীপু‌রে তাইজুল হত্যা ঘটনায় বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

মেলায় পারিবারিক সবজি পুষ্টি বাগান, নিরাপদ ঔষধি ফসল, নিরাপদ মাশরুম উৎপাদন, ফুল প্রদর্শনী, নিরাপদ উচ্চমূল্য ফল চাষসহ বিভিন্ন স্টল স্থান পেয়েছে। এ ছাড়া উচ্চমূল্য মসলা ও সবজি চাষ, কৃষি প্রযুক্তি গ্রাম এবং শস্যচিত্রে ঝিনাইদহসহ নানা কৃষিভিত্তিক প্রদর্শনী দর্শনার্থীদের আকর্ষণ করছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, ঝিনাইদহে সব ধরনের ফসলের চাষাবাদ অত্যন্ত ভালো হয়। প্রাকৃতিক দুর্যোগ তুলনামূলক কম হওয়ায় এ জেলা কৃষিপণ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আধুনিক কৃষি প্রযুক্তি ও পদ্ধতির প্রতি তরুণদের আগ্রহ বাড়ছে, যা ভবিষ্যতে কৃষিকে আরও সমৃদ্ধ করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯