• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:০২:৫৪ (28-Apr-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মুসলিম নাগরিক আটক

৪ ডিসেম্বর ২০২৪ সকাল ০৮:১৬:২৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মুসলিম নাগরিক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় এক মুসলিম নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। ৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯টায় গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি।

অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ভারতীয় নাগরিকের নাম মো. নাজির উদ্দিন কার্তিক (২৫)।

Ad
Ad

নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি’র অধিনায়ক লে. কনেল মুহাম্মদ সাদিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্ত বিওপির সদস্যদের একটি টহল দল মঙ্গলবার সকাল ৯টায় সীমান্ত পিলার ২০৪/এমপি থেকে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কেতাব বাজার এলাকায় নাজির উদ্দিন কার্তিককে আটক করে।

Ad

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নাজির নিজেকে ভারতীয় নাগরিক দাবি করে জানান, ১০/১২ দিন আগে বাংগাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে সে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী
সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী
২৮ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০১:৪৮




স্বর্ণের দামে আবারও পতন
স্বর্ণের দামে আবারও পতন
২৮ এপ্রিল ২০২৬ সকাল ১১:২৬:৩১







Follow Us