• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:০৩:০৯ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

২১ নভেম্বর ২০২৪ সকাল ০৯:১১:৪১

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি পুকুর থেকে নেপাল টপ্পো নামে ৫ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ৪ দিন পর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের মন্দিরের পাশের পুকুর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত শিশু নেপাল টপ্পো ওই গ্রামের দুলাল টপ্পোর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার জানান, সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের নিজ বাড়ির মন্দিরের পাশের পুকুরে ওই শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

তিনি আরও বলেন, গত ১৬ নভেম্বর নিজ বাড়ির পশ্চিম গলি থেকে হরিয়ে যায় শিশু নেপাল। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তার কোনো খোঁজ না পেয়ে ১৭ নভেম্বর গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মারা যাওয়ার কারণ জানা যাবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭