• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৯:২৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

৩ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:৫৫:৪৮

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এসময় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন।

২ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে এই ঘটনা ঘটে।

নিহতের নাম সাইফুল ইসলাম (৩০)। তিনি রাধানগর ইউনিয়নের মৃত হাসান আলীর ছেলে। আহত রাজু একই ইউনিয়নের ভোলার ছেলে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ।

তিনি বলেন, বিএসএফের গুলিতে একজন নিহত ও একজন আহতের বিষয়ে শুনেছি। ঘটনা জানার পর আমাদের একটি টিম পাঠানো হয়েছিল। ঘটনাটি ভারতের অভ্যন্তরীণ। শুনেছি মরদেহ বিএসএফ নিয়ে গেছে।

রাধানগর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম বলেন, ভারত থেকে গরু আনার জন্য মঙ্গলবার দিবাগত রাতে রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে যায় কয়েকজন যুবক। এই সময় বিএসএফের সদস্যরা গুলি ছুড়লে ঘটনাস্থলে সাইফুল ইসলাম নিহত হন। এই ঘটনার পর সাইফুল ইসলামের মরদেহ বিএসএফ নিয়ে যায়।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

১৬ বিজিবি ব্যাটালিয়নের রোকনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আজাদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি আমরা শুনেছি। পরিবারের পক্ষ থেকেও আমাদের জানানো হয়েছে। এব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০