• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৮:৫৯ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

গোমস্তাপুরে পরকীয়ায় প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

২ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:২৯:২১

গোমস্তাপুরে পরকীয়ায় প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক প্রবাসীর স্ত্রী টুশি বেগম (২৪) ও তার পরকীয়া প্রেমিক  রাকিবকে (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

১ ফেব্রুয়ারি শনিবার রাত ১১টার দিকে রহনপুর পৌর এলাকার খয়রাবাদ মহল্লা থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ওই মহল্লার আব্দুস সামাদের মালয়েশিয়া প্রবাসী ছেলে সান মোহাম্মদ সনুর স্ত্রী, দুই সন্তানের মা ও তার পরকীয়া প্রেমিক নিয়ে শনিবার রাতে গোপনে শ্বশুর বাড়িতে রাত্রিযাপন করেন। এ সময় বিষয়টি শ্বশুর বাড়ির লোকজন টের পেলে তারা লোকলজ্জার ভয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরকীয়া প্রেমিক রাকিব শিবগঞ্জ উপজেলার আরগাড়াহাট গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে। 

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল বাশার জানান, তাদের মৃতদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়। রোববার সকালে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০