• ঢাকা
  • |
  • বুধবার ২২শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৪৯:০০ (04-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া তিনটি গরুসহ তিন চোর আটক

৩১ অক্টোবর ২০২৪ সকাল ০৯:২১:২৪

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া তিনটি গরুসহ তিন চোর আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া তিনটি গরুসহ তিনজনকে আটক করেছে পুলিশ। ২৯ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাতভর সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর ও নওগাঁর নিয়ামতপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

Ad

আটকরা হলেন, জেলার গোমস্তাপুর উপজেলার বাবুপুর গ্রামের মৃত তহুরুল ইসলামের ছেলে মো. মানিক আলী (২৮), শুক্রবাড়ী বাজার এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. লালচাঁন ইসলাম (৩১) ও জেলার শিবগঞ্জ উপজেলার পলাশবাড়ী গ্রামের মৃত সাদিকুল ইসলামের ছেলে মো. শরিফুল ইসলাম (৪৬)। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নিয়ামতপুর থানা এলাকা থেকে চোরাই ৩টি গরু উদ্ধার করা হয়।

Ad
Ad

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. আব্দুল্লাহ আল মুনঈম শোভনের খামার থেকে  গত ১৯ অক্টোবর রাতে চোরেরা ১টি গাভী, ১টি ষাঁড় ও ১টি গরুর বাছুর  চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মো. আব্দুল্লাহ আল মুনঈম শোভন বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন এবং পরে তা মামলা হিসেবে রেকর্ড করা হয়।

তিনি আরও জানান, মামলার সূত্র ধরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে  শিবগঞ্জ ও গোমস্তাপুর এলাকা থেকে গরু চুরির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ৩ জনকে আটক করে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি এস এম জাকারিয়া।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কালিয়াকৈরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪১:০৭

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬
ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৩:৫৪

বিকেলে ইসলামী আন্দোলনের ইশতেহার ঘোষণা
বিকেলে ইসলামী আন্দোলনের ইশতেহার ঘোষণা
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৩:৫৫

জনসভায় যোগ দিতে বরিশালে পৌঁছেছেন তারেক রহমান
জনসভায় যোগ দিতে বরিশালে পৌঁছেছেন তারেক রহমান
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২২:৫৯

জবির আন্তঃবিভাগ ফুটবলে অনিয়মের অভিযোগ
জবির আন্তঃবিভাগ ফুটবলে অনিয়মের অভিযোগ
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:১৩:১৭

প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান এ্যানির
প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান এ্যানির
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৮:৫০

হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩৩:০৮


Follow Us