• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৯:৩৫ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো কিশোরের

১২ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৫০:১১

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো কিশোরের

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঈদের দিনেও সিএনজি ও ব্যাটারিচালিত অটোভ্যানের সংঘর্ষে ফয়সাল (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

১১ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রহনপুর-আড্ডা সড়কের ধুলাউড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল উপজেলার রাধানগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আবদুল জাব্বারের ছেলে।

রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যাতাহারা থেকে রহনপুর অভিমুখী সিএনজির সঙ্গে রহনপুর থেকে যাতাহারাগামী একটি ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই কিশোর মারা যায়। এ ঘটনায় সিএনজির আরোহী মা ও মেয়ে আহত হয়। হতাহতদের রহনপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।  

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ সময় গুরুত্বর আহত মা ও মেয়েকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাহাত আলী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০