• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:১০:৪৭ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

ধনবাড়ীতে অবৈধভাবে ধান-চাল মজুদ রাখায় ৩ রাইস মিল মালিককে জরিমানা

২৪ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:২৬:৪১

ধনবাড়ীতে অবৈধভাবে ধান-চাল মজুদ রাখায় ৩ রাইস মিল মালিককে জরিমানা

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে অবৈধভাবে ধান-চাল মজুদ রাখা ও লাইসেন্স বিহীন মিল পরিচালনা করার দায়ে ৩টি রাইস মিল মালিককে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

২৩ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ধনবাড়ীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারাহ্ ফাতেহা তাকমিলা। অভিযানকালে তার সাথে ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ ইবনে হুসাইন, উপজেলা খাদ্য পরিদর্শক মো. মাহমুদুল হাসানসহ থানা পুলিশের একটি টিম।

এ সময় ধনবাড়ী এলাকায় অবস্থিত আলমদিনা রাইচ মিল মালিককে ৫ হাজার, আল আমিন রাইস মিল মালিককে ৪ হাজার ও সাত্তার রাইস মিল মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

এবিষয়ে ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকমিলা জানান, ধনবাড়ী উপজেলার বিভিন্ন রাইস মিলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় লাইসেন্স না থাকা এবং অবৈধ মজুদের অপরাধে ৩ মিল মালিককে ১৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯