• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ রাত ০৮:৪১:৩১ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

৭ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৯:৫০:০২

টাঙ্গাইলে বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

উত্তর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মাফুজুর রহমান ওরফে সিয়াম নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

Ad

৭ ফেব্রুয়ারি বুধবার বিকেলে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের হাজরাবাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত সিয়াম (২২) ধনবাড়ী পৌর শহরের আমবাগান এলাকার ফজলুল ইবনে নুরের ছেলে। সে ঢাকার বাংলা কলেজের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিয়াম বিকেলের দিকে মোটরসাইকেল যোগে ধনবাড়ী হতে মধুপুর যাচ্ছিল। পথিমধ্যে হাজরাবাড়ি এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা ঢাকাগামী একটি দ্রুত গতির যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। ধাক্কা লেগে সে রাস্তায় পড়ে গেলে পিছন থেকে আসা ট্রাক ও প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থালেই মারা যায় সিয়াম। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও থানা-পুলিশকে খবর দিলে তাঁরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।    

ধনবাড়ী থানার ওসি (তদন্ত) মো. ইদ্রিস হোসাইন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১২:২১

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫০:৩৮


Follow Us