• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩৩ সকাল ০৬:৪১:২৯ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

মধুপুরে ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের পুনর্মিলনী ও সম্মাননা প্রদান

১৮ জুলাই ২০২৪ সকাল ১১:৫৪:৪৮

মধুপুরে ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের পুনর্মিলনী ও সম্মাননা প্রদান

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন মধুপুর ধনবাড়ি ও গোপালপুর শাখার উদ্যোগে সায়েন্টিফিক সেমিনার ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। তাদের এ আয়োজনে বিভিন্ন পেশার অতিথিদের সম্মাননা প্রদান করেছে সংগঠনটি।

১৭ জুলাই বুধবার সকালে মধুপুর বিএডিসি ট্রেনিং সেন্টারের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার সাবেক সভাপতি ডা. মো. সাইদুজ্জামান তালুকদার মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়াকুব আলী।

আরও পড়ুন

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে মশাল মিছিল

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। সেমিনারের প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডা. ফারিয়া তালুকদার।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী, মধুপুর প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি গোলাম ছামদানী, সাবেক সভাপতি হাবিবুর রহমান, তারার মেলা কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল সাংবাদিক আব্দুল লতিফ, সংগঠনের নেতা ডা. সিআর দাস, সুমন মাহমুদ ও রোকুনুজ্জামান রনজু প্রমুখ।

পরে অতিথিদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে কৈশোরকালীন স্বাস্থ্যসেবায় অবদান রাখায় গোলাবাড়ি ইউনিয়ন কমিউনিটি মেডিকেল অফিসার রোকুনুজ্জামান রনজুকে সম্মাননা প্রদান করে সংগঠনটি।

আরও পড়ুন

কুড়িগ্রাম জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

সভায় সংগঠনের বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি ডা. সাইদুজ্জামান তালুকদার মুকুল।

অনুষ্ঠানের শেষে লাকি কুপন ড্রতে বিজয়ী ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
১ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৮:১৯




পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২০


চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:২৯

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৪২