• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৪২:৩৬ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

ধনবাড়ীতে টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৪ ডিসেম্বর ২০২৪ সকাল ১০:৫২:২৪

ধনবাড়ীতে টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ধনবাড়ী (টাংগাইল) প্রতিনিধি: টাংগাইলে ধনবাড়ী উপজেলায় অ্যাসিস্ট্যান্ট টিচার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে উপজেলার সকল শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

Ad

১৩ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় ধনবাড়ী সরকারি নওয়াব ইনস্টিটিউশন ও সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুলের ২১‌টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ম শ্রেণি- ১৩২জন, ২য় শ্রেণি – ১২৬জন, ৩ম শ্রেণি- ১০২জন, ৪র্থ শ্রেণি- ১৩০জন, ৫ম শ্রেণি-১৯৭জন, ৬ষ্ঠ শ্রেণি- ১৩৭জন, ৭ম শ্রেণি- ৭৬জন, ৮ম শ্রেণি-৮৫জনসহ ৯৮৫ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ ক‌রেন।

Ad
Ad

অ্যাসিস্ট্যান্ট টিচার্স অ্যাসোসিয়েশনটি সভাপ‌তি ইরশাদ আলী ও সম্পাদক মুহাম্মদ সোলায়মান আকন্দসহ ১৬৫ জন শিক্ষক নিয়ে  ২০১৮ সা‌লে তা‌দের কার্যক্রম শুরু করেন। বৃত্তি পরীক্ষা প্রকল্পটি প্রকল্প স‌চিব মো. রেজাউল ক‌রিম ও পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ সোলায়মান আকন্দের প‌রিচালনায় ২০২২ সালে ১ম বৃত্তি পরীক্ষা প্রকল্পটি শুরু হয়।

২০২৩ সা‌লে ২য় বার বৃত্তি পরীক্ষার আয়োজন ক‌রে অ্যাসোসিয়েশনটি । ২০২৩ সা‌লে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ৭৯৪ জন শিক্ষার্থী । ৭৯৪ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তি প্রাপ্ত হয় মোট ১৫৩ জন। ১৫৩ জ‌নের এর মধ্যে ট্যালেন্ট পুলে ৪০ জন এবং সাধারণ বৃত্তি প্রাপ্ত হন ১১৩জন।

২০২৪ সা‌লে ৩য় বার বৃত্তি পরীক্ষার আয়োজন ক‌রেন ধনবাড়ী অ্যাসিস্ট্যান্ট টিচার্স অ্যাসোসিয়েশন । ২০২৪ সা‌লে বৃত্তি পরীক্ষায়  ৯৮৫ জন শিক্ষার্থী নিয়ে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

প্রকল্প স‌চিব মো. রেজাউল ক‌রিম ব‌লেন, ২০২২ সালে বৃত্তি প্রকল্পটি চালু করা হয়। বিগত প্রায় ২ বছর যাবৎ কৃতিত্বের সাথে মেধাবী শিক্ষার্থীরা বৃত্তি পেয়ে আসছে। মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা অন্বেষণ করায় আমা‌দের বৃত্তি প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

অ্যাসিস্ট্যান্ট টিচার্স অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তার জন‌্য ৫জন স্বেচ্ছাসেবক ও পুলিশ সদস্য নিয়োজিত ছিল।

এদিকে অভিভাবকদের সা‌থে কথা ব‌লে জানা যায়, বৃত্তি পরীক্ষার মাধ্যমে আমাদের ছেলে মেয়েদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়বে। এই ধরনের প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষা মেধার বিকাশ ঘটবে। অভিভাবকরাও এ আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বান্দরবানে বিএনপির প্রচারণা কার্যালয়ে আগুন
বান্দরবানে বিএনপির প্রচারণা কার্যালয়ে আগুন
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৫:০১


দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৯:৫৯




রাজশাহীতে ট্রাক–নসিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ২
রাজশাহীতে ট্রাক–নসিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ২
১০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫১:১৮



চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্রসহ গুলি উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্রসহ গুলি উদ্ধার
১০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৫:৩৮


Follow Us