• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:২২:৪৭ (04-Nov-2026)
  • - ৩৩° সে:

ধনবাড়ীতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪

৪ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৬:৫৩:২৭

ধনবাড়ীতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাংগাইলে ধনবাড়ী পৌর শহরের নল্যা বাজারে ঢাকা থেকে আসা জামালপুর গামী যাত্রীবাহী বাস ও জামালপুর থেকে মধুপুর গামী সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক বিল্লাল হোসেন (৩৮) নিহত হয়েছে।

৪ মার্চ মঙ্গলবার সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় সিএনজিতে থাকা আরও চার যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে ভ‌র্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন

শরীয়তপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

নিহত সিএনজিচালক বিল্লাল হোসেন (৩৮) জামালপুর জেলার মেলান্দহ উপজেলার চাকথহ সরদারবাড়ী গ্রামের জাহেদ আলীর ছেলে।

দুর্ঘটনার পর ঘাতক বাস চালক ও হেলপার পালিয়ে যায় পরে ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘাতক বাসটিকে থানা নিয়ে আসেন।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শহিদুল্লাহ এ ঘটনার সত্যতা নি‌শ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৮:৩০



ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী
ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২০:৪৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১১:৫১