• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:১৪:৪৭ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

মধুপুরে প্রচারণার শেষ দিনে ব্যস্ত সময় পার করলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

৫ জানুয়ারী ২০২৪ দুপুর ১২:৪১:০৮

মধুপুরে প্রচারণার শেষ দিনে ব্যস্ত সময় পার করলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনে নির্বাচনী প্রচারণার শেষ দিনে পথসভা, গণসংযোগ আর ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করলেন  টানা চার বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

৪ জানুয়ারি বৃহস্পতিবার ছিল নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিন। এদিন সকাল থেকে পঞ্চম বারের মতো আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষিমন্ত্রী মধুপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন।

সকালে গোপাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালাউড়ি, টেংরি, আশুরা, পন্ডুরা, দুর্গাপুর, কাইতকাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভা করে সন্ধ্যায় পৌরশহরের মদন গোপাল আঙ্গিনায় বিশাল নির্বাচনী সভা করেন। এ সময় চার দিক থেকে মিছিলে মিছিলে যোগ দেয় হাজার হাজার নেতাকর্মী।  

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

মধুপুর পৌর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট  ইয়াকুব আলী, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাপ্পু সিদ্দিকী, মেয়র ছিদ্দিক হোসেন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. মীর ফরহাদুল আলম মনি প্রমুখ।

সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, দেশের উন্নয়ন এখন দৃশ্যমান। এবার সরকার কাজ করবে বেকারদের কর্মসংস্থান করার জন্য। দেশে আর কোনো বেকার যুবক থাকবে না। বেকার মানুষ খুঁজতে জাদুঘরে যাওয়া লাগবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে কৃষিমন্ত্রী কুড়ালিয়া, মহিষমার, বেরিবাইদ, কুড়াগাছা, ফুলবাগচালা, শোৱাকুড়ি, অরণখোলা, আলোকদিয়া, গোলাবাড়ি, মির্জাবাড়িসহ ধনবাড়ির বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন নির্বাচনী পথসভায় অংশ নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালান । 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯