• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:১১:৩২ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলের মধুপুরে আনারস, ধনবাড়ীতে মোটরসাইকেল বিজয়ী

৯ মে ২০২৪ সকাল ০৯:৩৮:৫৩

টাঙ্গাইলের মধুপুরে আনারস, ধনবাড়ীতে মোটরসাইকেল বিজয়ী

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে জয়ী চেয়ারম্যানের নাম ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আবদুল ওয়াদুদ তালুকদার সবুজ (মোটরসাইকেল) প্রতীকের চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

৮ মে বুধবার রাতে সংশ্লিষ্ট উপজেলা পরিষদের মিলনায়তনের ফলাফল ঘোষণা কক্ষ থেকে নির্বাচিত চেয়ারম্যানদের নাম ঘোষণা করা হয়।

মোটরসাইকেল প্রতীকে ৩০ হাজার ৭৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবদুল ওয়াদুদ তালুকদার সবুজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও ঘোড়া প্রতীকের প্রার্থী হারুনার রশীদ হীরা পেয়েছেন ২৯ হাজার ২৯৯ ভোট।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

অন্যদিকে, মধুপুর উপজেলায় আনারস প্রতীকের এডভোকেট ইয়াকুব আলী ৭৩ হাজার ৩২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও দোয়াত-কলম প্রতীকের প্রার্থী ছরোয়ার আলম খান আবু পেয়েছেন ৫১ হাজার ৮৭ ভোট।

এর আগে ৮ মে বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। প্রথম ধাপে টাঙ্গাইলের দুটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯