• ঢাকা
  • |
  • শনিবার ১৫ই কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৩৭:২০ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

ব্যবসায়ীর ৩০ ভরি স্বর্ণ ছিনতাই

৪ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:০৯:৪০

ব্যবসায়ীর ৩০ ভরি স্বর্ণ ছিনতাই

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে সিএনজিচালিত অটোরিকশায় এক স্বর্ণ ব্যবসায়ীর মুখ বেঁধে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ৩ জানুয়ারি শনিবার সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়রাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শুভ পোদ্দার কমলনগর উপজেলার হাজির হাট বাজারে অবস্থিত ওয়েলকাম জুয়েলার্সের স্বত্বাধিকারী।

শুভ পোদ্দার জানান, তিনি প্রায় ৪০ ভরি স্বর্ণ নিয়ে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে যান। সেখানে একটি স্বর্ণকারের দোকানে ১০ ভরি স্বর্ণ বিক্রি করেন। স্বর্ণ বিক্রির ২১ লাখ টাকার একটি চেক এবং অবশিষ্ট ৩০ ভরি স্বর্ণ সঙ্গে নিয়ে তিনি চন্দ্রগঞ্জ থেকে রওনা দেন।

আরও পড়ুন

রাজধানী থেকে ককটেলসহ গ্রেফতার ২

ঘটনার সময় তিনি একটি অপরিচিত সিএনজিচালিত অটোরিকশায় জেলা শহর থেকে হাজির হাটের উদ্দেশে যাচ্ছিলেন। পথে যাত্রীবেশে এক নারী ও এক পুরুষ অটোরিকশায় ওঠেন। পিয়রাপুর এলাকায় পৌঁছালে ওই নারী ও পুরুষ তার মুখ বেঁধে ফেলে।

একপর্যায়ে তার সঙ্গে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। তবে তার পকেটে থাকা স্বর্ণ বিক্রির ২১ লাখ টাকার চেকটি দুর্বৃত্তরা নেয়নি বলেও জানান শুভ পোদ্দার।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন

ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৯০

জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার বলেন, স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে। এ ধরনের ঘটনায় স্বর্ণ ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পুলিশ কাজ করছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০