• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:০০:২২ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

কমলনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতার ওপর হামলা

২০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২৫:৩৩

কমলনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতার ওপর হামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে এক ইউনিয়ন বিএনপি নেতা ও তাঁর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে।

১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলার চর পাগলা এলাকার ফজুমিয়ারহাট বাজারে এ ঘটনা ঘটে।

হামলার শিকার মো. আবদুর রহিম, যিনি ৮নং চর কাদিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, এ ঘটনায় বাদী হয়ে কমলনগর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে এক স্থানীয় চিকিৎসকের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে একদল দুর্বৃত্ত। এতে বাধা দিতে গেলে হামলাকারীরা আবদুর রহিম ও চিকিৎসক ডা. হারুনুর রশিদের ওপর চড়াও হয়। চিকিৎসককে রক্ষা করতে গিয়ে তাঁর মেয়েও লাঞ্ছিত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মামলায় অভিযুক্ত করা হয়েছে স্থানীয় মো. নোমান হাওলাদার এবং তাঁর দুই ছেলে মো. সিয়াম ও মো. রাহি হাওলাদারকে। তাঁদের বিরুদ্ধে এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

এ বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল আলম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লক্ষ্মীপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান। তিনি বলেন, দলে কোনো অপরাধীর স্থান হবে না। দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে ছাড় দেওয়া হবে না। প্রশাসনকে দ্রুত মামলা গ্রহণ করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
১২ জুন ২০২৬ বিকাল ০৩:৪৩:৩৭







৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
১২ জুন ২০২৬ দুপুর ০১:০৯:০৩


Follow Us