• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা ফাল্গুন ১৪৩২ সকাল ১১:৪২:৩৬ (16-Feb-2026)
  • - ৩৩° সে:

রামগতিতে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় গ্রেফতার ২

১৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৫৯:১০

রামগতিতে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় গ্রেফতার ২

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে একটি ইটভাটায় হামলা করে ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং দোকান ভাঙচুরের অভিযোগে স্থানীয় ২৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Ad

১৫ ফেব্রুয়ারি রোববার রাতে রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন বাদী হয়ে রামগতি থানায় এই এজাহারটি দায়ের করেন।

Ad
Ad

এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা চর রমিজ ইউনিয়নের মোল্লা ব্রিকফিল্ডে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করেন। এসময় হাজী বেলাল উদ্দিন ও মো. ইমনের নেতৃত্বে হামলাকারীরা ব্রিকফিল্ডের মালিকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ইটভাটায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এবং কর্মরত শ্রমিকদের মারধর করে কাজ বন্ধ করে দেন।

এক ঘণ্টা পর বেলা ১২টার দিকে আরও একটি সশস্ত্র দল রামদয়াল বাজারের একটি দোকানে অনধিকার প্রবেশ করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় দোকানে থাকা ব্যক্তিদের মারধর করে রক্তাক্ত করা হয় এবং ব্যবসা বন্ধ রাখার হুমকি দিয়ে হামলাকারীরা এলাকা ত্যাগ করে।

মামলায় মোট ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এ মামলার আসামি রাব্বি (২৪) ও রায়হান (২৪) নামে দুইজনকে গ্রেফতার করেছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘চাঁদাবাজি ও হামলার অভিযোগে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

এ বিষয়ে নবনির্বাচিত সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেন, ‘দলের নাম ব্যবহার করে কেউ কোনো অপকর্ম করলে তাকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় আনতে আমি পুলিশকে স্পষ্ট নির্দেশ দিয়েছি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








দেশ ছেড়ে পালানোর সময় সাবেক মন্ত্রী আটক
দেশ ছেড়ে পালানোর সময় সাবেক মন্ত্রী আটক
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১০:৫৭

পরের ধাপে উঠতে কী করতে হবে অস্ট্রেলিয়াকে
পরের ধাপে উঠতে কী করতে হবে অস্ট্রেলিয়াকে
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১০:৫৭



Follow Us