• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই বৈশাখ ১৪৩৩ সকাল ০৬:২৯:৩৬ (27-Apr-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে সনাতন সম্প্রদায়ের সঙ্গে মন্ত্রীর মতবিনিময় সভা

১১ মার্চ ২০২৬ দুপুর ১২:১৭:৫২

লক্ষ্মীপুরে সনাতন সম্প্রদায়ের সঙ্গে মন্ত্রীর মতবিনিময় সভা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে সনাতন সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি। ১০ মার্চ মঙ্গলবার রাতে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বাবু শংকর মজুমদার।

সভাটি জেলা শহরের সোনারবাংলা চাইনিজ রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।

Ad
Ad

এসময় পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, প্রধানমন্ত্রীর গাড়ির বহর কমায় জনগণের সুবিধা হয়েছে এবং দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে দেশের মানুষের মধ্যে দেশের প্রতি মায়া ও দায়িত্ববোধ জাগ্রত হয়েছে। তিনি আরও বলেন, “ফ্যামিলি কার্ড নিয়ে কোনো সীমাবদ্ধতা নেই, এটি দেশের সব নাগরিকের জন্য। প্রাথমিকভাবে কার্ড উদ্বোধন করা হয়েছে এবং এটি পরিবারের প্রধান নয়, পরিবারের গৃহিনীর নামে থাকবে।

Ad

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মিলন মণ্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, জেলা হিন্দু-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক রত্নদ্বীপ পাল, সদস্য সচিব মানিক সাহা এবং জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ৬
কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ৬
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪১

সারাদেশে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু
সারাদেশে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৪৩


প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ
প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২০:১১


Follow Us