• ঢাকা
  • |
  • বুধবার ২২শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৩৯:৫১ (04-Feb-2026)
  • - ৩৩° সে:

প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান এ্যানির

৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৮:৫০

প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান এ্যানির

লক্ষ্মীপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনকে নিরপেক্ষ থাকার তাগিদ ও এক পক্ষ কতৃক ভোট কারচুপির চেষ্টার অভিযোগ তুলেছেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

Ad

৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের বশির ভিলায় অবস্থিত তাঁর নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে নির্বাচনকালীন সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরে প্রশাসনের দুর্বলতা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ আনেন তিনি।

Ad
Ad

এ্যানি বলেন, এবারের নির্বাচনে কারচুপি বা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর চেষ্টা চলছে। জাল ভোট দেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে এক জামায়াত সমর্থকের কাছ থেকে ভোটের অবৈধ সিল উদ্ধারের ঘটনায় প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান ভোটার তালিকায় একাধিক ভুল রয়েছে। এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে এ্যানি প্রশাসনকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের তাগিদ দেন।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসিবুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কালিয়াকৈরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪১:০৭

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬
ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৩:৫৪

বিকেলে ইসলামী আন্দোলনের ইশতেহার ঘোষণা
বিকেলে ইসলামী আন্দোলনের ইশতেহার ঘোষণা
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৩:৫৫

জনসভায় যোগ দিতে বরিশালে পৌঁছেছেন তারেক রহমান
জনসভায় যোগ দিতে বরিশালে পৌঁছেছেন তারেক রহমান
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২২:৫৯

জবির আন্তঃবিভাগ ফুটবলে অনিয়মের অভিযোগ
জবির আন্তঃবিভাগ ফুটবলে অনিয়মের অভিযোগ
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:১৩:১৭

প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান এ্যানির
প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান এ্যানির
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৮:৫০

হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩৩:০৮


Follow Us