• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৮:১২ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

বদলগাছীতে পানিফল চাষে সফল শফিকুল

১৩ নভেম্বর ২০২৫ সকাল ১১:৪৯:০৬

বদলগাছীতে পানিফল চাষে সফল শফিকুল

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: দেশের উত্তরের জেলা নওগাঁর বদলগাছী উপজেলার চাষি শফিকুল এখন পানিফল চাষে সফল কৃষকের  এক উদাহরণ। আগে তিনি ধান ও সবজি চাষ করতেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে পানিফল চাষ শুরু করে তিনি আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন।

স্থানীয়রা জানান, মিঠাপুর দই ভান্ডার এলাকার একটি পুকুরে পরীক্ষামূলকভাবে মাত্র এক বিঘা জমিতে পানিফল চাষ শুরু করেন শফিকুল। প্রথম মৌসুমেই ভালো ফলন ও বাজারমূল্য পেয়ে তিনি উৎসাহিত হন। এবার তিনি ২ বিঘা আয়তনের একটি পুকুরে পানিফল চাষ করছেন।

শফিকুল বলেন, পানিফল চাষে খুব বেশি খরচ হয় না, আর ফলনও ভালো হয়। স্থানীয় বাজারে চাহিদা বেশি থাকায় বিক্রিও সহজ। এবার পানি ফল বিক্রি করে মোটা অঙ্কের লাভের আশা করছেন এই চাষি ।

আরও পড়ুন

যে ৬ অভ্যাসে কমতে পারে আপনার ওজন

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান জানান, পানিফল পুষ্টিগুণে ভরপুর এবং এটি গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে। সফল এই উদ্যোগ দেখে এখন অনেক কৃষক পানিফল চাষে আগ্রহী হচ্ছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০