• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৫:২৭ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

বদলগাছীতে ফল মেলার উদ্বোধন

২৩ জুন ২০২৫ সন্ধ্যা ০৬:১০:০৬

বদলগাছীতে ফল মেলার উদ্বোধন

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: "দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে জাতীয় ফল মেলা ২০২৫ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ২৩ জুন সোমবার দুপুর ২টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি অফিস চত্বরে জাতীয় ফল মেলা ২০২৫ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় ফল মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ বিশেষ অতিথি বৃন্দ। পরে কৃষি অফিসের হলরুমে এক আলোচনাসভায় বদলগাছী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বদলগাছী সহকারী কমিশনার ভূমি আতিয়া খাতুন।

অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার সজল সরকার, বদলগাছী প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম দবির মাস্টার, মডেল প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস প্রমুখ।  

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন কৃষক-কৃষানি ও উদ্যোক্তাসহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭