• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৯:৫০ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

বদলগাছীতে কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

২৬ জুন ২০২৫ রাত ০৮:৩৯:০৯

বদলগাছীতে কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

বুলবুল আহমেদ বুলু, বদলগাছী: আমার দেশ আমার মাটি গাছ লাগিয়ে করব খাঁটি স্লোগানকে ধারণ করে। সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

২৬ শে জুন বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলার মিঠাপুর ইউনিয়নে বৃক্ষ রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচি উদ্বোধন করেন।

পরে মিঠাপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন রাস্তার ধারে ও শিক্ষা প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ মডেল ভূমি অফিসসহ খোলা স্থানে ফলজ, বনজ, ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শাখা কৃষকদলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম, বদলগাছী উপজেলা  মিঠাপুর ইউনিয়ান  বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মীর মহিউদ্দিন আলমগীর,
মিঠাপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসনে, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক শাফিনুল ইসলাম শাফিন (৪ নং) মিঠাপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি আ. রাজ্জাক কবিরাজ, ৪ নং মিঠাপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মো. ময়নুল ইসলাম রাসেল। মথুরাপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সুজাউল ইসলাম সুজাসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির এটিএম ফিরোজ দুলু বলেন, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। পরিবেশ বাঁচাতে এমন কর্মসূচি আগামীতেও পালন করা হবে।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

বিশেষ অতিথি জহুরুল ইসলাম বলেন, পর্যায়ক্রমে উপজেলার ৮টি ইউনিয়নে এই কর্মসূচির অব্যাহত থাকবে, ইতোমধ্যেই বেশ কয়েকটি ইউনিয়নে বৃক্ষরোপণ শুরু হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০