• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:০৩:০৯ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

বদলগাছীতে ডাকাতি: স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৫২:৫৪

বদলগাছীতে ডাকাতি: স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া হিন্দুপাড়া গ্রামে এক পরিবারের বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

১১ সেপ্টেম্বর  বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পলাশ চন্দ্র জানান, রাতের ওই সময়ে ৭ থেকে ৮ জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে বাড়িতে প্রবেশ করে। তারা আলমারির ড্রয়ার থেকে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। তারা আমাকে মারধর করতে গেলে প্রাণের ভয়ে সব চাবি তাদের  হাতে তুলে দেয়।

ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শুক্রবার সকালে পুলিশ সুপার সামিউল সারোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় ডাকাত সদস্যদের শনাক্ত করাসহ তাদের ধরতে অভিযান চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭