• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৮:০০ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

বদলগাছীতে সিএনজি-ভুটভুটি সংর্ঘষে নিহত ২, আহত ৩

২০ জুন ২০২৫ সকাল ১১:২৯:০১

বদলগাছীতে সিএনজি-ভুটভুটি সংর্ঘষে নিহত ২, আহত ৩

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে সিএনজি ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ ৩ জন আহত হয়েছেন।

১৯ জুন বৃহস্পতিবার দুপুর ২টায় বদলগাছী-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের চকবনমালী প্রাইমারি স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বদলগাছী অভিমুখী যাত্রীবাহী একটি সিএনজি এবং জয়পুরহাট অভিমুখী তুষ বোঝাই একটি ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিতে থাকা দুইজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত

এ ঘটনায় সিএনজির এক যাত্রী-চালক ও ভুটভুটির চালকসহ তিন জন আহত হয়েছেন।

নিহতদের মধ্য একজনের পরিচয় সনাক্ত হয়েছে, তিনি বদলগাছী উপজেলার সদর ইউপির হাপুনিয়া দীঘির পাড় এলাকার শ্রী ছুঞ্চা পাহানের ছেলে কার্তিক পাহান(৪৫)।

আহতরা হলেন, সিএনজি চালক উপজেলার গোড়শাহী গ্রামের বিপ্লব হোসেন রঞ্জু, সিএনজির যাত্রী মথুরাপুর ইউপির নহেলা জাবারিপুর এলাকার আনিসুর রহমান, ভুটভুটি চালক আক্কেলপুর এলকার এমরান আলী রানা।    

আরও পড়ুন

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, দুপুর ২টার দিকে বদলগাছী অভিমুখী একটি সিএনজি এবং জয়পুরহাট অভিমুখী ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০