• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে ভাদ্র ১৪৩৩ রাত ০২:১৫:৩৩ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

কালিহাতীতে যাত্রীবেশে প্রাইভেটকারে উঠিয়ে অপহরণ, গ্রেফতার ১

২৬ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৫২:১৩

কালিহাতীতে যাত্রীবেশে প্রাইভেটকারে উঠিয়ে অপহরণ, গ্রেফতার ১

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যাত্রীবেশে প্রাইভেটকারে উঠিয়ে অপহরণ করে বিকাশের মাধ্যমে মুক্তিপণ আদায় চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া।

২৫ জানুয়ারি শনিবার রাত নয়টার দিকে মির্জাপুর উপজেলার পাকুল্যা বাজার থেকে তথ্য প্রযুক্তি ব্যাবহার করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অপহরণকারীর নাম মো. ইউনুস আলী। সে লালমনিরহাট জেলার আদিতমারী থানার সারপুকুর সর্দারটারী গ্রামের মৃত আহাদ আলীর ছেলে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ জানান, শনিবার সন্ধ্যার দিকে উপজেলার এলেঙ্গা ক্লিনিকের সামনে থেকে মো. হাসান নামের এক ব্যক্তিকে যাত্রীবেশে প্রাইভেটকারে তুলেন অপহরণকারীরা। পরে তার কাছে যথেষ্ট টাকা না থাকায় পরিবারের নিকট মুক্তিপণ দাবি করে চক্রটি।

এ সময় অপহৃতের পরিবার ওই চক্রের এক সদস্যের মোবাইল নাম্বারে ২৫ হাজার টাকা বিকাশে পাঠায়। পাশাপশি পুলিশকেও বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে মির্জাপুর উপজেলার পাকুল্যা বাজার থেকে ক্যাশ আউট করার সময় চক্রের সদস্য ইউনুসকে গ্রেফতার করেন।

তিনি আরও জানান, অপহরণ চক্রের এক সদস্যকে গ্রেফতারকালে বাকি সদস্যরা বুঝে গেলে অপহৃত হাসানকে রাস্তায় ফেলে দ্রুত চলে যায়। ভিকটিমের পক্ষ থেকে পাঠানো ২৫ হাজার টাকা ও এটিএম কার্ড উদ্ধার করা হয়। অভিযানে অপহৃত হাসানকেও উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কালিহাতি থানায় একটি অপহরণের মামলা দায়ের করা হয়েছে। যার নম্বর (১৫ তারিখ- ২৬.০১.২৫)। ২৬ জানুয়ারি রোববার দুপুরে অপহরণকারীকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১