• ঢাকা
  • |
  • সোমবার ১৩ই আশ্বিন ১৪৩৩ সকাল ১০:৪১:৩০ (28-Sep-2026)
  • - ৩৩° সে:

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

৪ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:৪৪:১২

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে সনাতনীদের অনুষ্ঠান কীর্তন থেকে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

৪ জানুয়ারি শনিবার ভোরে টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে ধলাটেংগর এলাকার ৬নং ব্রীজের রেল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের টুনিমগড়া গ্রামের নীল কান্ত মন্ডল (৬০) ও তার স্ত্রী কল্পনা রাণী মন্ডল (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ৩ জানুয়ারি শুক্রবার রাতে তারা দু’জন কালিহাতীর রৌহা এলাকায় সনাতনীদের অনুষ্ঠান কীর্তনে গিয়েছিলেন। রাতে তারা বাড়িতে না ফেরায় স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেন। সকালে পূণরায় তার ছেলে মহাসড়কেও খোঁজাখুঁজি করেন। পরে ভোরে এক লোক ফোন করে জানান ৬নং ব্রীজের রেললাইনের পাশে নারী-পুরুষের দুইটি মৃতদেহ পড়ে আছে। সেখানে গিয়ে দেখতে পাই তাদের দু’জনের মরদেহ পড়ে আছে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে শনিবার দুপুরে স্থানীয় শশ্বান ঘাটে তাদের শেষকৃত্য সম্পন্ন করা হয়।

এ বিষয়ে যমুনা সেতু পূর্ব ইব্রাহীমাবাদ স্টেশন মাস্টার শাহীন মিয়া জানান, ঘটনার পরপরই মরদেহ দু’টি পরিবারের লোকজন নিয়ে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









মতিঝিল আইডিয়ালের ২৩ শিক্ষককে দুদকের তলব
মতিঝিল আইডিয়ালের ২৩ শিক্ষককে দুদকের তলব
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩৪:০১

বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর
বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩০:২৩