• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৪:২৪ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

পুসাকের নেতৃত্বে ঢাবির আশরাফুল ও মাভাবিপ্রবির এরশাদ

২৮ আগস্ট ২০২৫ সকাল ১১:৪১:৫৩

পুসাকের নেতৃত্বে ঢাবির আশরাফুল ও মাভাবিপ্রবির এরশাদ

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতি উপজেলার শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব কালিহাতি (পুসাক)–এর ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফুল খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. এরশাদ।

সহ-সভাপতি পদে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাসানুজ্জামান ফারুক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাজমুল সাগর ও মাভাবিপ্রবির মরিয়ম আক্তার মিম। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওবায়দুল শিকদার, মাভাবিপ্রবির মির্জা জিসান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইসরাত জাহান রিমু।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

সংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রুয়েটের আব্দুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিহাব শরার ও রিমন তালুকদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাসিবুল হাসান এবং মাভাবিপ্রবির ইসরাত জাহান ঈশা। দপ্তর সম্পাদক হয়েছেন ঢাবির সোহেল রানা, অর্থ সম্পাদক টাঙ্গাইল মেডিকেল কলেজের রোমাইসা জাহান, প্রচার সম্পাদক শেকৃবির আল ইমরান এবং সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন ঢাবির জায়েদা ইসলাম।

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাভাবিপ্রবির তাওহীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোয়াইব রহমান ও শাহাব হোসাইন, হাবিপ্রবির গোলাম রাব্বি সোহেল এবং রাকিব হাসান।

কমিটি ঘোষণার পর সভাপতি আশরাফুল খান বলেন, ‘পুসাক সবসময় কালিহাতির শিক্ষার্থীদের পাশে থেকেছে। ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করে শিক্ষার্থীদের কল্যাণে অবদান রাখব।’

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

সাধারণ সম্পাদক মো. এরশাদ বলেন, ‘আমাদের লক্ষ্য হবে কালিহাতির শিক্ষার্থীদের নেটওয়ার্ক শক্তিশালী করা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখা। পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবে পুসাক।’

উল্লেখ্য, পূর্ববর্তী কমিটির সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইল হোসেন সিরাজী এবং সাধারণ সম্পাদক ছিলেন শেকৃবির শিক্ষার্থী শফিকুল ইসলাম সিয়াম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০