• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩১:৩৩ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ নির্মাণ শ্রমিক নিহত, আহত ১০

৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:০৫:২৩

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ নির্মাণ শ্রমিক নিহত, আহত ১০

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও পিকআপ সংঘর্ষের দুই জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়াও অন্তত ১০ শ্রমিক আহত হয়েছে।

৭ অক্টোবর মঙ্গলবার বেলা আড়াই টায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের বাংড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিহাতীর কোনাবাড়ী এলাকার জহের আলী ও বানিয়াফৈর এলাকার মুক্তার আলী।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণ শ্রমিকরা ঘুনি সালেঙ্গা এলাকায় ঢালাইয়ের কাজ শেষে পিকআপ ভ্যানযোগে এলেঙ্গার দিকে যাচ্ছিলেন। অপর দিকে একটি ট্রাক ঘটনাস্থলে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা শ্রমিকরা সড়কে পড়ে যায়। এ সময় স্থানীয়রা অন্তত ১২ জন আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। এছাড়াও দুই জনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সে ইনচার্জ আলমগীর হোসেন বলেন, নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০