• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৪:০৪ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার

১৩ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:২১:৪৩

টাঙ্গাইলে পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে পৃথক স্থানে ধানখেত ও রেললাইন পাশ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৩ সেপ্টেম্বর শুক্রবার সকালে জেলার ঘাটাইল ও কালিহাতী থেকে মরদেহ ২টি উদ্ধার করা হয়।

ঘাটাইল উপজেলার কাইতকাই এলাকায় ধানখেতের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। কিশোরের নাম শামীম। সে উপজেলার ভানিকাত্রা গ্রামের ভ্যানচালক করিমের ছেলে।

জানা যায়, গত ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। শামীম অন্যের দোকানে কাজ করতো। স্থানীয়দের ধারণা, ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল (ওসি) ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

অপরদিকে, কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় রেললাইনের পাশ থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকার বিষয়টি রেলওয়ে পুলিশকে খবর জানানো হয়। তারা মরদেহটি উদ্ধার করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০