• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৩:৩৮ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

ইউএনও’র বদলি ঠেকাতে ছাত্র-জনতার বিক্ষোভ

২৬ আগস্ট ২০২৪ সকাল ০৯:৪৬:২১

ইউএনও’র বদলি ঠেকাতে ছাত্র-জনতার বিক্ষোভ

উত্তর টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও উপজেলা ফটক আটকিয়ে ঘেরাও কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও সাধারণ জনতা।

২৫ আগস্ট রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিল বের হয়। এসময় উপজেলার সকল অফিসে তালা ঝুলিয়ে দেয় তারা। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

তারা জানান, ইউএনও শাহাদাত হুসেইন এই উপজেলায় যোগদানের পর থেকে মানবিক কার্যাবলী, কর্মদক্ষতা সম্পন্ন জনবান্ধব উদ্যোক্তা তৈরিসহ সর্বসাধারণের ভালোবাসা ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তিনি ভূমিহীন, অসহায়, হতদরিদ্রদের পাশে সরকারি অর্থে অথবা নিজস্ব অর্থে সাধ্য মতো সর্বোচ্চ সহযোগিতা করে আসছেন। তাই হঠাৎ করেই তার বদলির আদেশ শুনেই ফুঁসে উঠেছে উপজেলাবাসী।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

উল্লেখ্য, ২২ আগস্ট বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় কমিশনারের সিনিয়র সচিবের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসারকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০