• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সকাল ০৭:৪১:০২ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

নৌ উপদেষ্টাকে অবরুদ্ধ করে বন্দর চেয়ারম্যানের অপসারণ দাবি শ্রমিক নেতাদের

৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৩:০৬

নৌ উপদেষ্টাকে অবরুদ্ধ করে বন্দর চেয়ারম্যানের অপসারণ দাবি শ্রমিক নেতাদের

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বন্দরে সফরে আসা নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনকে অবরুদ্ধ করে বন্দর চেয়ারম্যানের অপসারণ দাবি জানিয়েছেন আন্দোলনরত শ্রমিক নেতারা।

৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে নগরীর কাস্টমস হাউজ মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় উপদেষ্টা তাঁর গাড়ি থেকে নেমে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত শ্রমিকদের একটি অংশ ‘ডিপি ওয়ার্ল্ডকে দেবো না’ স্লোগান দিতে থাকে। পরে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে উপদেষ্টা গাড়িতে উঠলে আবারও ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়া হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা হস্তক্ষেপ করেন।

আরও পড়ুন

টোকিওর মতো ঢাকাকে পরিচ্ছন্ন শহরে পরিণত করার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

এ সময় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও শ্রমিকদল নেতা মো. ইব্রাহিম খোকন উপদেষ্টাকে উদ্দেশ করে বলেন, “বন্দরকে কেন্দ্র করে মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনা রয়েছে স্যার।”

জবাবে উপদেষ্টা বলেন, ‘আমি তো দেশ ছেড়ে যাইনি। আপনারা নেতারা ১২টার সময় আমার সঙ্গে দেখা করেন। আমি কথা বলবো, আপনারাও কথা বলবেন, ভদ্রভাবে। আমি গত দেড় বছর মানুষের জন্য কাজ করেছি। সপ্তাহান্তে বাড়িতেও থাকতে পারিনি। আপনাদের কথাও শুনবো, আমার কথাও আপনাদের শুনতে হবে। এরপর যা হওয়ার হবে। আমার হাতে দেশের ক্ষতি হোক, তা আমি চাই না।’

এ সময় শ্রমিকদল নেতা খোকন বলেন, ‘স্যার, আমার একটা আপত্তি আছে। আমরা চট্টগ্রাম বন্দরকে নিজের মনে করি। আমার চাকরি ৩২ বছর। এখানে যেন কোনো মাফিয়া না থাকে, এটাই আমাদের প্রত্যাশা।’

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

উপদেষ্টা এর জবাবে বলেন, ‘আমিও তাই চাই।’

এরপর খোকন অভিযোগ করে বলেন, ‘স্যার, এই বন্দর চেয়ারম্যান গত দেড় বছরে আমাদের বিরুদ্ধে সব ধরনের হীন কাজ করেছেন। আমরা কোনো অন্যায় করিনি। তিনি আমাদের সঙ্গে কথা বলেন না, সংগঠনের পোস্টার লাগাতেও বাধা দেন। দেখা করতেও দেন না। তাকে অপসারণ করতে হবে।’

এ সময় উপদেষ্টা বলেন, ‘এখানে দাঁড়িয়ে নয়, আপনারা ১২টার সময় আসেন। আমি চেয়ারম্যানকে আনবো না। আমি একাই আসবো এবং আপনাদের সঙ্গে কথা বলবো।’

আরও পড়ুন

বাল্যবিবাহ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে কিশোর-কিশোরী ক্লাবের ভূমিকা গুরুত্বপূর্ণ: সমাজকল্যাণমন্ত্রী

এদিকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

এর আগে শনিবার থেকে জাতীয়তাবাদী শ্রমিকদলের ব্যানারে ৮ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়। পরে সোমবার থেকে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে ২৪ ঘণ্টা এবং মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

কর্মবিরতির কারণে বন্দরে আমদানি পণ্যের ডেলিভারি, কনটেইনার হ্যান্ডলিং এবং অভ্যন্তরীণ যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে বন্দরে কার্যত অচলাবস্থা সৃষ্টি হয়েছে। জাহাজ বার্থিং ব্যাহত হচ্ছে এবং বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ থেকেও পণ্য খালাসে সমস্যা দেখা দিয়েছে।

আরও পড়ুন

আনসার-ভিডিপির প্রাতিষ্ঠানিক সাফল্যে মিলল বৈদেশিক রিক্রুটিং লাইসেন্স

এর আগে আন্দোলন চলাকালে বন্দর কর্তৃপক্ষ বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীরসহ আন্দোলনে জড়িত অন্তত ১৬ জন কর্মচারীকে প্রথমে ঢাকার পানগাঁও আইসিটি ও কমলাপুর আইসিডিতে এবং পরে মন্ত্রণালয়ের মাধ্যমে মোংলা ও পায়রা বন্দরে বদলি করে। তবে তারা এখনো নতুন কর্মস্থলে যোগ দেননি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩