• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:১৯:৪৬ (11-Mar-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ বড় সাজ্জাদের তিন সহযোগী গ্রেফতার

১১ মার্চ ২০২৬ সকাল ১০:৩৫:২৭

চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ  বড় সাজ্জাদের তিন সহযোগী গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের তিন সহযোগীকে সাব-মেশিনগান, পিস্তল ও রিভলবারসহ গ্রেফতার করেছে পুলিশ। ১০ মার্চ মঙ্গলবার নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাত সাড়ে ১০টার দিকে নগর পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী।

গ্রেফতাররা হলেন— আব্দুল কাইয়ুম চৌধুরী ওরফে ইমন, মোহাম্মদ মনির ও মোহাম্মদ সায়েম।

Ad
Ad

পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্রগুলো দিয়েই গত ২৮ ফেব্রুয়ারি নগরের চন্দনপুরা থানার বাসিন্দা, স্মার্ট গ্রুপের চেয়ারম্যান ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের বাসায় গুলি ছোড়া হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা এ ঘটনার দায় স্বীকার করেছে। উদ্ধার হওয়া পিস্তল ও রিভলবারগুলো থানা থেকে লুট করা হয়েছিল।

Ad

ওয়াহিদুল হক চৌধুরী জানান, তিনটি অস্ত্রের মধ্যে পিস্তল ও রিভলবার ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং ও পাহাড়তলী থানা থেকে লুট হয়েছিল। এছাড়া সাব-মেশিনগানটি খাগড়াছড়ির পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী থেকে কেনার তথ্য গ্রেফতাররা স্বীকার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল কাইয়ুম চৌধুরীকে চকবাজার থানা-পুলিশ গ্রেফতার করে এবং তার দেওয়া তথ্য অনুযায়ী খুলশী ও বায়েজিদ বোস্তামী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মনির ও সায়েমকে আটক করা হয়। এ সময় বিভিন্ন এলাকা থেকে এসএমজি, দুটি ম্যাগাজিন, ৫০টি গুলি, ব্রাজিলিয়ান ট্রাস নাইন পিস্তল ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ওয়াহিদুল হক চৌধুরী বলেন, গ্রেফতার তিনজনই বড় সাজ্জাদের সক্রিয় সহযোগী। তারা খুন, ডাকাতি, চাঁদাবাজি এবং বালুমহাল নিয়ন্ত্রণে সশস্ত্রভাবে অংশ নিত। এছাড়া আব্দুল কাইয়ুমের কাছ থেকে সাজ্জাদ গ্রুপের নতুন সদস্যদের শপথ গ্রহণ-সংক্রান্ত ভিডিও ক্লিপও উদ্ধার হয়েছে। গ্রেফতার মনির ও সায়েমের বিরুদ্ধে খুন, ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১০টি মামলা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
১১ মার্চ ২০২৬ দুপুর ১২:১৭:৩১










Follow Us